ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিঃবিভাগের পাশে একটি ককটেল পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় ককটেলটি পাওয়া যায়।
ঢাকা মেডিকেল সূত্র জানায়,বর্হিঃবিভাগ এলাকায় ককটেলটি দেখতে পেয়ে এক পথচারী নিরাপত্তাকর্মীদের জানায়। নিরাপত্তাকর্মীরা পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক শাহবাগ থানায় বিষয়টি জানান। এরপর পুলিশ ককটেলটি উদ্ধারে ঘটনাস্থলে যায়।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজিবিডি.কম) // জেএ[/b]