নড়াইলে অপরাধ নিয়ন্ত্রনের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৭এপ্রিল) দুপুরের দিকে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম।

বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্ত্তজার পিতা গোলাম মোর্তজা স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্ত্তী, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌরসভার মেয়র অহিদুজ্জামান হীরা, বিছালী ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান, সিঙ্গাশোলপুর ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখ, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, মুলিয়া ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, বাবরা হাচলা ইউপি চেয়ারম্যান পিকুল প্রমুখ।

হুমায়ুন/এমবি