ভারতে পাচারের সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আজ সোমবার দুপুরে স্কুল ব্যাগ ভর্তি বাংলাদেশী ৫ টাকার ৪৫ হাজার নতুন নোট জব্দ করেছে বিজিবি সদস্যরা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, ভারতে বিপুল সংখ্যক ২ টাকা ও ৫ টাকার নতুন নোট পাচার হয়ে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা নোম্যান্সল্যন্ড এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি স্কুলব্যাগ ভর্তি বাংলাদেশী নতুন ৫ টাকার ৪৫ হাজার নোট জব্দ করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা হযেছে বেনাপোল পোর্ট থানায়।
নাছির/জারিফ