জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দীর্ঘদিন ধরে অসুস্থ আনোয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদও আনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তথ্য সূত্র- বার্তা সংস্থা ইউএনবি

এমবি