রাজধানীর মহাখালী থেকে বনানী থানা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে মহাখালীর টিভিগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
বনানী থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) শেখ শাহিনুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১৩০টি ককটেল, এক কেজি গান পাউডার, দুই লিটার পেট্রল, তিন কেজি লোহার কাঁটা ও ১০টি স্কচটেপ উদ্ধার করেছে।
কেএইচ





