নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬ জন।
আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
এ দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের জানান, বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার আশারিয়ার চর এলাকায় আল-মোস্তফা কোম্পানির কাগজবাহী একটি ট্রাক উল্টে ঘটনাস্থলেই ওই চার শ্রমিক নিহত হন।
এমবি





