ময়মনসিংহ সদর উপজেলায় সকল মহাবিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও ড্যাশবোর্ড প্রশিক্ষণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবারসকাল ১১ টায় ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব আ.ন.ম ফজলুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন জাহান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মো: ওয়ালিদ, জেলা শিক্ষা অফিসার শামসুল ইসলাম খান, সহকারি জেলা শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, আকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার, ময়মনসিংহ মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়া উদ্দিন আহমদ, প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউনুস ফারুক এবং ময়মনসিংহ ডি.এস কামিল মাদরাসার অধ্যক্ষ মো: ইদ্রিস খান।

উক্ত সভায় ময়মনসিংহ সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, সহকারী শিক্ষক, আইসিটি বিষয়ক শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসএইচ