যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদে মানুষস্বস্তিতে যাতায়াত করতে পারবে, আমরা দিনরাত যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।

বুধবার রাজধানীর যাত্রাবাড়ীর যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, আগামী ১০ দিনের মধ্যে ঢাকা-মাওয়া মহাসড়কের যানজট অবস্থার উন্নতি হবে।

ওবায়দুল কাদের বলেন, রাজধানীর মগবাজার, গুলিস্তান ও নিউমার্কেট এলাকার যানজট পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, যানজট অনেটা কমেছে।

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, যানজট পরিস্থিতির অগ্রগতি হয়েছে।’

মন্ত্রী বলেন, মানুষ এবার ঈদে স্বস্তিতে যাতায়াত করতে পারবে, আমরা দিনরাত যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।

ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই