বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে।
এ সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের সমগ্র নারায়ণগঞ্জ এলাকা, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপ সমস্যার মুখে পড়বেন। পাশাপাশি আশপাশের আরও কিছু এলাকাতেও গ্যাস সরবরাহ আংশিকভাবে বিঘ্নিত হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এস