লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২৯ পিচ ইয়াবা ও ৫০ পুরিয়া হেরোইনসহ জামিনুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার ভোর রাতে ওই উপজেলার ভাদাই ইউনিয়নের হুরমুরী বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক জামিনুর রহমান উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিন বালাপাড়া এলাকার মোক্তার আলীর ছেলে।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল হুরমুরী বাজারে অভিযান চালিয়ে জামিনুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে পকেটে রাখা ২৯ পিচ ইয়াবা ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় জামিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নুরনবী/এমবি