যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, গণমাধ্যম সড়ক ও মহাসড়কের পুরনো ছবি প্রকাশ করছে। আল্টিমেটাম অনুযায়ী মহাসড়কের সংস্কার ও নির্মাণ কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে বলেও তিনি দাবি করেছন।

মগবাজার চৌরাস্তা এলাকায় সড়ক সংস্কার ও মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনকালে সোমবার দুপুরে ওবায়দুল কাদের গণমাধ্যমের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

যোগাযোগমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাকি ২০ শতাংশ কাজও দু-একদিনের মধ্যে শেষ হয়ে যাবে।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ