মঙ্গলবার দুপুর ২টার দিকে রেললাইন অবরোধ করে বিক্ষোভকারীরা তাদের এক দফা দাবি বাস্তবায়নে স্লোগান দেন।

মহাখালী রেলগেট অবরোধ করায় ট্রেনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে আছে সড়কে যান চলাচলও। বনানী থেকে শাহীনবাগ পর্যন্ত শতাধিক যানবাহন আটকে রয়েছে।

একজন সিএনজিচালিত অটোরিকশাচালক বলেন, সরকারকে অবিলম্বে এর সুরাহা করতে হবে। এই দুর্ভোগ আর সহ্য হচ্ছে না। সকাল থেকে একজন যাত্রীও পাননি বলে জানান তিনি।

এমএইচ