হস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক-গুলশান বিভাগের পুলিশ সদস্য ও তেজগাঁও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে দূরপাল্লার বাসের ফিটনেস এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করা হয়। এছাড়াও বাস কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শন নিশ্চিত করা ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়।

এনএইচ