কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আশরাফ মিয়াকে (২৮) ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সোয়া ৫টায় উপজেলা সদরের নান্দিনা থেকে তাকে আটক করা হয়।
বাজিতপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বাজিতপুর উপজেলা সদরের নান্দিনায় অভিযান চালায়। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আশরাফ মিয়াকে পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয়।
কেএইচ





