সরকারঅনুমোদিত সেবা সংস্থা ফিউচার ব্রিজ ফাউন্ডেশন তৃতীয় দফা ফ্রি হেলথ ক্যাম্প, জরুরী ঔষধ বিতরণ ও খাদ্য-সামগ্রী বিতরণ করেছে অসহায় রোহিঙ্গাদের মাঝে।

মানবতার সেবায় উক্ত সংস্থাকে টাকা দিয়ে এগিয়ে এসেছে এক্সপীড এনার্জি রিসোর্সেস লিমিটেড এবং কফি হাউজ ৯৬ নামক একটি সেবা সংঘ।

গতকাল (রোববার) নাইক্ষ্যাংছড়ি-ঘুমঘুম সীমান্তে তমরু ক্যাম্পে প্রশাসনের সহায়তায় উল্লেখিত ফাউন্ডেশনের চেয়ারম্যান  আমিনুল ইসলাম শান্ত নেতৃত্বাধীন ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবী টিম ফ্রি স্বাস্থ্যসেবা ও ত্রান বিতরণ পরিচালনা করেন।

এ সময় হেলথ ক্যাম্প পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সায়মন সরওয়ার কমল এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান।

বিশেষজ্ঞ ডাক্তারসহ আরো উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান।

উল্লেখ্য, ফিউচার ব্রিজ ফাউন্ডেশন সরকার ও বিভিন্ন বিদেশী সংস্থার সাথে যৌথভাবে স্থায়ী সেবামূলক কাজ করছে রোহিঙ্গাদের মাঝে।

এমএ