বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩৮তম ক্যাবিনেট সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি ১০টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও ২৪৬টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট ৩৬৭টি সুপারিশের মধ্যে বাস্তবায়িত হয়েছে ৩৭টি এবং আংশিক বাস্তবায়িত হয়েছে ১৪টি। বাকি ৩১৬টি বাস্তবায়নযোগ্য সুপারিশ প্রক্রিয়াধীন।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে পুলিশের ব্যবহৃত অস্ত্রের অধিকাংশই ছিল মারণাস্ত্র। এ বিষয়ে প্রেস সচিব জানান, ২০২২-২৩ অর্থবছর থেকে কী উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এত বেশি মারণাস্ত্র কেনা হয়েছিল, তা খতিয়ে দেখতে সরকার তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে। এছাড়া, ইসরায়েল থেকে আড়িপাতা যন্ত্র কেনার বিষয়েও ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে।
এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ দাবি করে শফিকুল আলম জানান, স্থানীয় শ্রমিকদের মতো বাংলাদেশের শ্রমিকরাও সমান সামাজিক সুবিধা পাবেন। এছাড়া দেশে ‘হালাল ইকোনোমিক জোন’ প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।’
এমএম