বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ বন্দর কর্তৃপক্ষ।
বরিশাল নদী বন্দরের জন্য ২ নম্বর সতর্ক সঙ্কেত থাকায় শনিবার সকাল ৮টা থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান,সকাল থেকে ২ নম্বর সকর্ত সঙ্কেত দেয়া হলে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ নিষেধাজ্ঞার কারণে সকালে বরিশাল থেকে বিশারকান্দিগামী এমএল বিশারকান্দি ও দশমিনাগামী এলএল জনতা নামে দুটি লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
ঢাকা. ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





