নির্বিচারে ছাত্রশিবির-জামায়াতে ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবীতে মিছিল করেছে রাজধানীর কবি নজরুল কলেজ ছাত্রশিবির।

আজ রোববার সকাল ১১ টার দিকে পুরান ঢাকার ইসলামপুরে মিছিলটি বের করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের প্রকাশনা সম্পাদকের নেতৃত্বে মিছিলটি ইসলামপুরের নবাববাড়ি গেট থেকে শুরু হয়ে বাবুবাজার ব্রিজে গিয়ে শেষ হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ শিবিরের সভাপতি, বংশাল থানা শিবিরের সভাপতি, সাধারণ সম্পাদক, কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক এবং স্থানীয় নেতাকর্মীরা।

 

ইআর/আরএম