মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) ও জাতীয় গণতান্ত্রিক লীগ।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দল দুটো যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।
ন্যাপের চেয়ারম্যান মোসতাক আহমেদ ভাসানীর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এমএ জলিল, বিশ্ব বাঙালির সম্মেলনের সভাপতি মুহাম্মদ আবদুল খালেক, কাজী আরেফ ফাউণ্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, উপমহাদেশ থেকে ব্রিটিশ শাসকগোষ্ঠীকে বিতাড়ন ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি মুজিবনগর সরকারের প্রধান উপদেষ্টাও ছিলেন। স্বাধীনতা আন্দোলনে তার অবদান খুব গুরুত্বপূর্ণ। এজন্য পদ্মা সেতুর নামকরণ এ নেতার নামেই করার দাবি জানান তারা। এছাড়া ভাসানী ভবনকে বহুতল ভবনে রূপান্তর করে ভাসানী গবেষণা কেন্দ্র স্থাপনের দাবিও জানান বক্তারা।
জেএ





