জেলার সাঘাটা উপজেলায় কাটাখালী নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙন প্রতিরোধে জরুরিভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে নদীভাঙন রক্ষা কমিটি।

উপজেলার চন্দনপাট কচুয়া গ্রামে নদীতীরের ভাঙনকবলিত এলাকায় সোমবার সকাল ১১টার দিকে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষ বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, আনোয়ার হোসেন, জিএসএম আলমগীর প্রমুখ।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই