২২ দিন পর আজ রাত ১২টার পর থেকে উঠে যাচ্ছে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে আবার ইলিশ ধরা ও বেচাকেনা শুরু হচ্ছে।
জানা যায়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালি পয়েন্ট, ভোলার তজুমদ্দিন উপজেলার উত্তর তজুমদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, চট্টগ্রামের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডারমারা পয়েন্ট, চট্টগ্রামের মিরসরাই উপজেলার শাহেরখালী থেকে হাইতকান্দী পয়েন্ট পর্যন্ত মোট সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ আরো ২৭ জেলায় এ নিষেধাজ্ঞা ছিল।
উল্লেখ্য, দেশের ইলিশ প্রজননপ্রধান অঞ্চলে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এমএনজে





