আজ দুপুর সোয়া ১টার দিকে বিমান বাহিনীর যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাসদস্য, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাঈদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, এই ঘটনায় প্রায় ১০০-১৫০ জন আহত হয়েছেন। তাদের ওই এলাকাসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ছয়টি হাসপাতালে আহত ৭০ শিক্ষার্থী ভর্তি আছে।
এমএম