রাজধানীর কামরাঙ্গীরচর মুসলিমবাগে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলেসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, রিপা (১৮), তার ছেলে রাফসান মুন্সী (২) ও রিপার বোন শারমীন(২২)।
দগ্ধদের সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ রিপার ভাই সজীব জানান, পাশের বন্ধ রুমের মধ্যে গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়ে তাদের রুমে ঢুকে যায়।
বান ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, আগুনে শিশু রাফসান মুন্সি শরীর ২৫ শতাংশ, রিপা ১০ শতাংশ ও শারমিনের ৮ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক ক্যাম্পের এ এস আই আব্দুল খান জানান, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
এসএম





