টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিহাতী উপজেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মতিন।
তিনি রবিবার তাঁর ডাক বাংলোতে নেতাকর্মীদের সাথে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সহদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মাহমুদ।
সহ-সভাপতি আনছার আলী শিকদার, নজরুল ইসলাম শোভা,আলী আকবর জব্বার, সিনিয়র যুগ্ম সম্পাদক ও নারান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হবিবর রহমান হবি, সদস্য আবু তালহা প্রমুখ।
এআই/





