মহামারি করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা করে মাগুরা পৌরসভা ও সদর উপজেলার ৭৪৭টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে মোট ৩৭লক্ষ ৩৫হাজার টাকা বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মে) সকালে মাগুরা ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের হাতে এই উপহারের টাকা তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু , ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানসহ আরো অনেকে।

সাইফুল্লাহ/এমবি