নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে রতন চন্দ্র শীল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সৈয়দপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রতন সৈয়দপুরের পোড়ারহাট এলাকার সুবল চন্দ্র শীলের ছেলে।
স্থানীয়রা জানান, রাজশাহী-চিলাহাটিগামী তিতুমীর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুরের গোলাহাট রেল গেটের পৌঁছলে পারাপারের সময় কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের।
সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা কায়কোবাদ জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমবি





