হবিগঞ্জের খোয়াই নদীতে গোসল করতে নেমে ডুবে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম তুলি আক্তার (১২)।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দেওলগাও গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত তুলি আক্তার উপজেলার দেওলগাও গ্রামের হেলাল মিয়ার মেয়ে ও স্থানীয় চাটপাড়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, তুলি আক্তার তার চাচাত বোনকে সঙ্গে নিয়ে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এরপর রাতে স্থানীয় লোকজন তুলির ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে।
এমবি





