ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সার্বিক দিক নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন দেশটির পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।
রোববার হোটেল সোনারগাঁওয়ের গ্রান্ড বলরুমে (৩) বিকেল ৫টায় সাংবাদিকদের ব্রিফিং করবেন তিনি।
দু’দেশের সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
রোববারের নির্ধারিত কর্মব্যস্ত সূচির মধ্য দিয়ে শেষ হচ্ছে নরেন্দ্র মোদির দুদিনের ঢাকা সফর। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে সরকারি সফরে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি।
এএইচ





