বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়েছে।
রোববার বিকালে তাকে কাশিমপুর কারাগার পার্ট-২ থেকে ঢাকায় নেওয়া হয়।
কারগার পার্ট-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান, ঢাকার শেরেবাংলানগর থানার একটি মামলায় রুহুল কবীর রিজভীর বিরুদ্ধে রিমান্ডের আদেশ রয়েছে।
ওই থানা পুলিশ রিমান্ডের জন্য বিকাল পৌঁনে পাঁচটার দিকে তাকে কারাগার থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।
এমকে





