বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মঙ্গলবার সকাল ৭টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়।
এরপর অশ্বিনী কুমার হল চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুচ এমপির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়াও দিবসটি উপলক্ষে দিনভর নানা কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বরিশালে।
এমকে





