করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৭ জনে।
একই দিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৫৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০২টি করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি। এর মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ০৫ শতাংশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ২৮ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭ জনে। মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১১ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে রোগী সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন। সনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ শতাংশ।
এমবি





