রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ছাত্রলীগ নেতার নাম শরিফুজ্জামান পলাশ (৩০)।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দড়াপের ডাঙ্গি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পলাশ একই ইউনিয়নের জয়নুদ্দিন সরর্দার পাড়ার সিদ্দিক ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে গোয়ালন্দ শহরে যাচ্ছিলেন পলাশ। পথে দড়াপের ডাঙ্গি এলাকায় চার/পাঁচজনের একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

আশপাশের লোকজন এ অবস্থায় পলাশকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক এ কে এম নাসিরউল্লা জানান, প্রায় নয় মাস আগে দিলদার নামে এক যুবককে কুপিয়েছিলেন পলাশ। এর জেরে বা অন্য কারো সঙ্গে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকা- হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসএইচ