টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । এতে আজিজুর রহমান তালুকদার আহবায়ক ও মনিরুজ্জামান মতিন সদস্য সচিব মনোনীত হয়েছেন।

শনিবার এলেঙ্গা বাসস্ট্যান্ডে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত সম্মেলনে হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির প্রস্তুতি কমিটির আহবায়ক মো. আবুল কাশেম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ মোজাম্মেল হক, টাঙ্গাইল সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা।

এসময় জাতীয় পার্টি নেতা আদম আলী মোল্লা, জুলহাস উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে উপস্থিত সকল নেতাকর্মীর সর্বসম্মতিক্রমে আজিজুর রহমান তালুকদার কে আহবায়ক ও মনিরুজ্জামান মনির কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

এসএইচ