বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি'র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এর সন্ধানসহ ১১ দফা দাবীতে ডাকা ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।
ছাত্রদলনেতা মো: শহিদুল ইসলাম শহিদ ও মো: বরাতুল মাউন এর নেতৃত্বে বুধবার সকাল ৯ টায় চবি ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এতে আরো উপস্হিত ছিলেন- নুরুল আলম লিটন, রুবেল হোসেন, আশেক সোলায়মান, হোসাইন বাবুল, হাসনাত আরিফ,আকিলুজ্জাম, ইমরান হোসেন, আসিফ, সুজন, সাহা, মামুন, সোহেল, রুবেল, আরাফাত প্রমুখ।
এমকে





