রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ১০ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। 


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে পিস্তল, পাইপ গান, ওয়াকিটকি, জ্যাকেট, হাতকড়া ও ছুরি উদ্ধার এবং ৪টি গাড়ি জব্দ করা হয়েছে।

তবে আটক হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি। এ বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানানোর কথা বলেন ডিএমপি পুলিশের এই কর্মকর্তা।

 

জেড