লালমনিরহাটে চতুর্থ দফায় দুটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (১৪ ফেব্রুয়ারি) রোববার। সকাল ৮ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ পর্যন্ত।
ব্যাপক উৎসব উদ্দিপনার মধ্যদিয়ে ভোটররা তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। কোন নিরবিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ভোট গ্রহন চলছে। আইন-শৃংখলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। এ নির্বাচনে লালমনিরহাট সদরে ৫ জন মেয়র প্রার্থী ও পাটগ্রাম পৌরসভায় ৪ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
লালমনিরহাট সদরে ইভিএম এবং পাটগ্রাম উপজেলায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন চলছে। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসক আবু জাফর জানান, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে প্রশাসন তৎপর রয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নুরনবী/এমবি





