রাজধানীর বনানীতে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বনানীর স্টাফ রোডের ওভার ব্রিজের পাশ থেকে শনিবার পৌনে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, কে কীভাবে ওই যুবককে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার গলায় ডিসের তার পেঁচানো ছিল।
পরে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কেএইচ





