অবরোধে নাশকতার আশঙ্কায় পাবনার ১১টি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পাবনার সহকারী পুলিশ সুপার সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে জেলায় পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে জেলার ১১টি থানা থেকে বিএনপি-জামায়াতের ৫৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটক নেতাকর্মীদের আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
ইআর





