মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে এ দৃশ্য দেখা যায়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে আনসার সদস্য ও প্রবেশমুখে সেনা সদস্যদের কড়া নিরাপত্তায় দেখা গেছে।

আহতদের ভিড় এবং জনসমাগম সামাল দিতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রবেশে কঠোরতা আরোপ করেছে কর্তৃপক্ষ। ইনস্টিটিউটে প্রবেশ করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে। রোগীর স্বজনদেরও জানাতে হচ্ছে, কার আত্মীয়, রোগীর নাম এবং কোন ওয়ার্ডে আছেন। পরিচয় নিশ্চিত হলেই মিলছে প্রবেশাধিকার।

কর্তব্যরত আনসার সদস্য জানান, বাড়তি ভিড় ঠেকাতেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীও কড়া নিয়ন্ত্রণ করছেন।

এনএইচ