পুলিশ সদর দপ্তরের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে ২০টি প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়া।

বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ বৃহষ্পতিবার সকালে ভারত থেকে প্রশিক্ষণ প্রাপ্ত রাইডিং ঘোড়া বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার এ ঘোড়াগুলি আমদানি করেছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা জানান, উন্নত জাতের প্রশিক্ষণ প্রাপ্ত এ রাইডিং ঘোড়া গুলি ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ব্যবহারের জন্য ভারত থেকে আমদানি করা হয়েছে। এ ঘোড়া গুলির আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২০০ মার্কিন ডলার।

সরকারের রাজস্ব দেয়া হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা। ভারতের প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স নামে এক রফতানিকারক প্রতিষ্ঠান এই ঘোড়া গুলি বাংলাদেশে রফতানি করেছেন। বেনাপোল কাষ্টমস হাউসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর ঘোড়া গুলি সাভার ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হবে।

নাসির/জেড