সিরাজগঞ্জে যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর ২টার দিকে চৌহালী উপজেলার এনায়েতপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করেছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহমেদ জানান, নৌকাডুবির ঘটনা শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।

এমবি