কুড়িগ্রামে নাশকতার আশঙ্কায় জামায়াত বিএনপির সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে জামায়াতের কুড়িগ্রাম শহর শাখার সেক্রেটারি শাখাওয়াত হোসেন রয়েছে।
মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো. তবারক উল্লাহ জানান, অবরোধে নাশকতার আশঙ্কায় কুড়িগ্রাম সদর থানায় তিনজন, নাগেশ্বরীতে একজন, ফুলবাড়ীতে দু’জন ও রাজারহাট থানায় একজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন বিএনপির এবং বাকিরা জামায়াত ও শিবিরের কর্মী।
কেএইচ





