রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মাওয়া-গাজীপুর রুটে চলাচলকারী প্রচেষ্টা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার ভোজন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে।
ইআর





