নান্টু চন্দ্র দেব (৪৫) নামে এক হার্ডওয়্যার ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদর বাজারের একটি পুকুর থেকে সোমবার দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নান্টু চন্দ্র দেব কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার রাজীবপুর গ্রামের গোপাল চন্দ্র দেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নান্টু চন্দ্র দেব দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জ বাজারে হার্ডওয়্যার ব্যবসা করে আসছেন। বাজারের ব্যবসায়ীরা তার ব্যবসাপ্রতিষ্ঠান তালাবদ্ধ দেখে প্রতিষ্ঠানের দরজা ভেঙে ভেতরেও তাকে পাননি। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনের একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।

খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

আজমিরীগঞ্জ থানার ওসি তৈমুর বখত চৌধুরী জানান, নিহতের শরীর তার জাতীয় লোহা দিয়ে কিছুটা পেছানো ছিল। তবে তা হত্যা না অন্য কিছু ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

জেএ