ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নেরর বদরপুর গ্রাম থেকে দেলোয়ার হোসেন (৩৩) নামে এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে অনেক ডাকাডাকির পরও ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে দেলোয়ারের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু জাফর মোহাম্মদ সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





