মানিকগঞ্জর হরিরামপুর উপজেলার আন্ধামাণিক বাজারে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে সোমবার রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আগুনে ওই কার্যালয়ের চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বড়রা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুমন রাজবংশী জানান, রাত ১টার দিকে হঠাৎ কার্যালয়ে আগুন জ্বলে ওঠে। তা দেখে স্থানীয়রা চেষ্টা চালিয়ে যতক্সণে আগুন নেভান ততক্ষণে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যায়।
হরিরামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কেএইচ





