চট্টগ্রামের ফটিকছড়িতে এক স্বেচ্ছাসেবক লীগের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত রাশেদ কামাল (৩৬) ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে নানুপুর বাজারে এই ঘটনা ঘটে।
রাশেদ কামাল নানুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোবারক আলী সওদাগর বাড়ির আব্দুর রব্বানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গুলিতে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান জানান, নিহতের শরীরে গুলি ছাড়াও বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তবে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবুল আকতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এমবি





