মিথ্যা চাকরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতের মুম্বাইতে পাচার হওয়া ৬ তরুণী ও ৫ কিশোরকে দীর্ঘ ৩ বছর পর বেনাপোলে দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের পেট্টাপোল চেকপোষ্টের বিএসএফ ও ইমিগ্রেশন পুলিশ।
আজ বুধবার বিকালে আন্তর্জআতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করা হয় তাদেরকে।
ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন তারা। ফেরত আসা তরুণীরা, যশোর, নড়াইল, মাদারীপুর, বাগেরহাট, ফরিদপুর, খুলুনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার অধিবাসি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ওমর শরিফ জানান, তিন বছর আগে বিভিন্ন সময়ে মিথ্যা চাকরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতের মুম্বাইতে পাচার হয়ে যায় ১১ কিশোর কিশোরী। এক পর্যায়ে পুলিশের হাতে আটক হয় তারা। পরে এসব বাংলাদেশী তরুণীদের ঠাই হয় মানবাধিকার আশ্রমে। সেখান থেকে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফিরে তারা।
তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মানবধিকার সংগঠনের কাছে তুলে দেওয়া হবে তাদের।
দেশে ফেরত আসারা হলেন- রুপা খাতুন (১৯), শারমীন আক্তার (১৮), স্বপ্না খাতুন (১৯), হেলেনা খাতুন (১৭), মমতাজ বেগম (৪০), আনোয়ারা খাতুন (৩০), শামিম (১৮), ইউসুফ (১৬), জাহিদ (১৫), ইবাদত (১৫) ও রাব্বি (১৫)।
নাছির/এমবি





