জয়পুরহাট জেলার ‘পাঁচবিবি সাহিত্য মঞ্চ’ -এর আয়োজনে ‘গুণীজন সম্বর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
গত ০৯ মার্চ (সোমবার) সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ‘জয়পুরহাট লেখক ফোরাম’কে বিশেষ সম্মননা প্রদান করা হয়।
‘জয়পুরহাট লেখক ফোরাম’ -এর পক্ষে পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্জ হাবিবুর রহমান হাবিরের কাছ থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করছেন বর্ষীয়ান লেখক, বরেণ্য সাহিত্যিক ও জয়পুরহাট লেখক ফোরামের সভাপতি কবি আজিজুল হক বিশ্বাস।
এমবি





