আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক বলেছেন, সামরিক আইনকে বৈধতা দেয়ার পুরস্কার হিসেবে জিয়াউর রহমান বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছ থেকে সরিয়ে নিয়েছিলেন। পরিবর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা স্থানান্তর করা হয়।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের শোক দিবসের আলোচনা সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, সংসদের হাতে কখনো কোনো বিচারপতি অভিশংসনের শিকার হননি। বরং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দুইজন এবং অন্য মাধ্যমে সাতজন বিচারপতি অভিশংসনের মুখে পড়েছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো বিচারপতি হেনস্তার শিকার হননি।
আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সাহারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবী আমীর-উল-ইসলাম প্রমুখ।
ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





